etcnews
ঢাকাWednesday , 17 September 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

গণতান্ত্রিকভাবে মাঠ দখলে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে: আমীর খসরু

etcnews
September 17, 2025 8:56 am
Link Copied!

গণতান্ত্রিকভাবে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহা আছে বলেই কর্মসূচি দিচ্ছে জামায়াতে ইসলামী। ব্যার্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন আমীর খসরুর।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দেয়া দলগুলো। যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারন করবে জনগণ বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।