শোবিজের পরিচিত মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। এক সময় পর্দায় নিয়মিত দেখা যেত তাকে। অভিনয় দক্ষতায় নিজেকে ছোটপর্দা থেকে মেলে ধরেছেন বড়পর্দায়ও। তবে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি।
এ অভিনেত্রী এখন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এমনকি সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও কথা বলতে দেখা যায়। আবার ব্যক্তিগত প্রয়োজনও জানান দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড পেজ ব্যক্তিগত একটি পোস্ট দিয়েছেন শবনম ফারিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘পঞ্চগড় কিংবা তেঁতুলিয়া (কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এমন) আশপাশে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট বা হোটেল কিংবা হোম স্টে’র মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’

তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে পঞ্চগড়বাসী এবং ইন্ডাস্ট্রির সহকর্মীদেরও নজর কাড়ে পোস্টটি। তারা মন্তব্যের ঘরে প্রয়োজনীয় তথ্য দিতে থাকেন। এরইমধ্যে সেখানে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।
এ নেতা শবনম ফারিয়ার পোস্টে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে। কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্ট আছে। পঞ্চগড়ে স্বাগতম। আর তার মন্তব্যের জবাবে অভিনেত্রী কৃতজ্ঞতা জানাতে একদমই ভুলেননি। পাল্টা জবাবে লিখেছেন, ‘ধন্যবাদ সারজিস।’

