etcnews
ঢাকাSunday , 20 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যতটুকু ছাত্রদের, ততটুকু গার্মেন্টস শ্রমিক, মেহনতী জনতার- এ্যাড. ফাইজুর রহমান মনির

etcnews
July 20, 2025 4:02 pm
Link Copied!

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা শিল্পাঞ্চল কমিটি কর্তৃক আয়োজিত গনঅভ্যুত্থানের বর্ষপূর্তী অনুষ্ঠানে জুলাই আহত যোদ্ধা হিসেবে বক্তৃতায় বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক ফাইজুর রহমান মনির বলেন এই জুলাই যতটুকু ছাত্রদের ঠিক ততটুকু গার্মেন্টস শ্রমিকদের, দেশের মেহনতী জনতার কিন্তু ছাত্ররা তাদের মর্যাদা পেলেও শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকারের জন্য আজও লড়াই সংগ্রাম করে যাচ্ছেন।
যা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপরীত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিলো সকল বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আজও বৈষম্যের অবসান ঘটেনি শ্রমিকদের দীর্ঘদিনের যে বেতন-মজুরী বৃদ্ধির দাবী তা পূরন হয়নি।
শ্রমিকরা তাদের ন্যায্য দাবীতে আন্দোলন করলে বলা হয় ষড়যন্ত্র হচ্ছে হামলা-মামলা করে শ্রমিক নেতাদের হয়রানি করা হয়।
৫ই আগষ্টের পর ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন হলেও আমলাদের মধ্যে এখনো অনেক ফ্যাসিষ্ট রয়ে গেছে যার জন্য শ্রমিকরা তাদের অধিকার পাচ্ছে না বলে ফাইজুর রহমান মনির বলেন এসব ফ্যাসিষ্টদের চিহ্নিত করে তাদের ও আইনের আওতায় আনা জরুরী।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অরবিন্দু বেপারী বিন্দু , প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান, বন্হিশিখা জামালী, শ্রমীক নেতা মীর মোফাজ্জল হোসেন মোস্তাকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।