etcnews
ঢাকাTuesday , 8 July 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

হিমছড়ি ট্র্যাজেডিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের শোক

etcnews
July 8, 2025 11:44 am
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি :

কক্সবাজারের হিমছড়ি ঝর্ণায় ভ্রমণকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এক শোকবার্তায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়,

“আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁদের জন্য দয়াময় আল্লাহ তায়ালা ও প্রাণাধিক প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রহমত কামনা করছি।”
সংগঠনটি আরও জানায়, এই ধরণের দুর্ঘটনা এড়াতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে, যেন তাঁরা যেকোনো প্রাকৃতিক ও দুর্গম স্থানে ভ্রমণের আগে সেখানকার পরিবেশ, নিরাপত্তা ও প্রতিকূলতার বিষয় ভালোভাবে জেনে নেন।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট-এর আহ্বান,

“প্রাকৃতিক সৌন্দর্য দেখার আকর্ষণ যেমন স্বাভাবিক, তেমনি জীবনের নিরাপত্তা ও সচেতনতা আরও গুরুত্বপূর্ণ। আমরা সকলের প্রতি আহ্বান জানাই—দায়িত্বশীল ভ্রমণ অভ্যাস গড়ে তুলুন এবং দুর্গম স্থানে সাবধানতার সঙ্গে চলাচল করুন।”
হিমছড়ি ঝর্ণায় ঘটে যাওয়া এই ট্র্যাজেডি আমাদের সবাইকে সতর্কতার সঙ্গে জীবনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার নতুন করে স্মরণ করিয়ে দেয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।