etcnews
ঢাকাTuesday , 28 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

বুঝবেন কীভাবে তিনি আপনার প্রেমে মশগুল, মিলিয়ে নিন ৬ লক্ষণ

etcnews
April 28, 2026 4:57 pm
Link Copied!

ভালোবাসা সব সময় বড় বড় কথা বা নাটকীয় প্রকাশ, দামি উপহার বা আনুষ্ঠানিকতা দিয়ে বোঝা যায় না। সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট আচরণে, নিয়মিত যত্ন ও প্রতিদিনের মনোযোগে। একজন ব্যক্তি সত্যিই আপনার প্রেমে পড়েছে কি না, তা বুঝতে হলে তার কথার চেয়ে কাজের দিকে নজর দেওয়া জরুরি।

১. ব্যস্ততার মধ্যেও সে আপনার জন্য সময় বের করেন

তিনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার জন্য সময় বের করার চেষ্টা করবেন। কারণ, তাঁর কাছে আপনি গুরুত্বপূর্ণ, সেটা তিনি তাঁর সময় দিয়েই প্রমাণ করেন।

২. আপনার মানসিক প্রয়োজন তাঁর প্রাধান্য

ভালোবাসার সঙ্গে আসে অনেক দায়িত্ব। ভালোবাসার মানুষটা আপনার প্রয়োজনে পাশে আছেন কি না বা ‘ইমোশনালি অ্যাভেইলেবল’ কি না, এটা নিশ্চিত করা ভালোবাসার প্রমাণের একটা ভালো মানদণ্ড।

৩. আপনার জীবন, লক্ষ্য ও স্বপ্নের প্রতি তাঁর আন্তরিক আগ্রহ

তিনি শুধু নিজের কথা বলেন না; আপনার স্বপ্ন, লক্ষ্য ও সুখ নিয়েও আগ্রহী থাকেন। আপনার ভালো থাকাটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাঁর পাশে আপনি যদি সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারেন, নিজেকে বিকশিত করতে অনুপ্রাণিত থাকেন, তাহলে তিনি আপনার জন্য ‘গ্রিন ফ্ল্যাগ’।

৪. আপনার জীবন সহজ করতে পাশে থাকেন

তিনি ছোট ছোট উপায়ে আপনার জীবনকে সহজ করতে চান। হোক সেটা কোনো কাজে সাহায্য করা, খেয়াল রাখা বা প্রয়োজনের সময় পাশে থাকা। এই যত্নই তাঁর ভালোবাসার প্রমাণ।

৫. আচরণে ধারাবাহিকতা

আজ ভালো, কাল দূরে, পরশু দ্বিধাগ্রস্ত—এমন মিশ্র আচরণ যিনি করেন, মনে রাখবেন, তিনি একটি সুপ্ত ‘রেড ফ্ল্যাগ’। যিনি আপনাকে আসলেই ভালোবাসেন, তিনি নিয়মিতভাবে আপনার প্রতি একই রকম মনোযোগ, যত্ন ও ভালোবাসা দেখান। আপনার ছোট ছোট জিনিস খেয়াল করেন। এই ধারাবাহিকতাই সত্যিকারের ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ।

৬. ব্যস্ত দিনের পরও তিনি আপনার সঙ্গে কথা বলতে চান

একটি দীর্ঘ ও ক্লান্তিকর দিন কাটানোর পরও যদি তিনি ঘুমাতে যাওয়ার আগে একবার আপনার সঙ্গে মন খুলে কথা বলতে চান; দিন শেষে একটু সময় কাটাতে চান; সারা দিন আপনার জীবনে কী ঘটল, তা জানতে চান; নিজের দিনটা কেমন গেল তা শেয়ার করেন, তাহলে বুঝে নিন, তিনিই আপনার সঠিক জীবনসঙ্গী।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।