etcnews
ঢাকাTuesday , 28 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

চলে গেলেন অভিনেতা ভারত কাপুর

etcnews
April 28, 2026 2:06 pm
Link Copied!

বলিউডের এক সময়ের পরিচিত মুখ ও শক্তিশালী চরিত্রাভিনেতা ভারত কাপুর আর নেই। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩ টার দিকে মুম্বাইয়ে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পর্দায় ভিলেনের সহচর, আইনজীবী, পুলিশ কর্মকর্তা কিংবা নেতিবাচক নানা চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন ভারত কাপুর।

সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি ও পরিমিত অভিনয় ছিল তাঁর বিশেষ পরিচয়। শুধু সিনেমাই নয়, থিয়েটারের মঞ্চেও তিনি প্রশংসিত ছিলেন।
অভিনেতার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অবতার গিল শোক প্রকাশ করে জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ভরত কাপুর। প্রায় ৫০ বছরের বন্ধুত্ব ছিল তাদের।জানা গেছে, সোমবার সন্ধ্যাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

সত্তরের দশকে বলিউডে যাত্রা শুরু করেন ভারত কাপুর। ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গুলামি’ এবং ‘সাজন চলে শ্বশুরাল’–এর মতো জনপ্রিয় সিনেমায়।

ছোটপর্দাতেও ছিল তাঁর সক্রিয় উপস্থিতি।

‘ক্যাম্পাস’, ‘শাঁস’, ‘আমানত’, ‘তারা’ এবং ‘চুনোতি’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে ভারত কাপুর স্ত্রী লোপা এবং দুই ছেলে রাহুল ও সাগরকে রেখে গেছেন। এর আগে তাঁর একমাত্র কন্যা কবিতা মারা যান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।