etcnews
ঢাকাTuesday , 28 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

নির্বাচনী প্রচারে শুভশ্রী

etcnews
April 28, 2026 1:08 pm
Link Copied!

এবার তপ্ত রোদে রাজনীতির মাঠে শুভশ্রী গাঙ্গুলি। এতদিন রাজ চক্রবর্তীকে রাজনীতির আঙিনায় লড়তে দেখলেও, নিজেকে সচেতনভাবেই ‘মাঠের লড়াই’ থেকে দূরে রেখেছিলেন তিনি। কিন্তু নির্বাচনের হাওয়া বইতেই এবার স্বামীর জন্য বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা দিলেন শুভশ্রী।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হন রাজ চক্রবর্তী। একই কেন্দ্র থেকে এবারও ভোটে লড়ছেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন। তারপরই দ্বিতীয় দফা নির্বাচনের জন্য বন্ধ হয়ে যাবে প্রচার। আর নির্বাচনি প্রচারের শেষলগ্নে রাজের সঙ্গে রোড শো করলেন শুভশ্রী। লালকুঠি থেকে শুরু হয়ে মাধব নিবাস পর্যন্ত রোড শো করেন রাজ-শুভশ্রী।এদিকে স্বামীর নির্বাচনি প্রচারে নামার কারণে গুঞ্জন উড়ছে, রাজনীতিতে নামবেন শুভশ্রীও। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে একাধিক সাক্ষাৎকারে শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন, কখনো রাজনীতিতে যোগ দেবেন না শুভশ্রী। অভিনয় করতে ভালবাসেন, আর সেটাই মন দিয়ে করতে চান।

এছাড়া পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখনো বাকি দ্বিতীয় দফার ভোট। আগামী ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট হবে। আপাতত রাজনৈতিক দলগুলো মরিয়া হয়ে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন।উল্লেখ্য, ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন রাজ-শুভশ্রী। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান ইউভান এবং ২০২৩ সালে জন্ম নেয় কন্যা ইলিয়ানা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।