etcnews
ঢাকাTuesday , 21 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

আলোচনায় বস, নাহলে কঠোর পরিণতি—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

etcnews
April 21, 2026 3:18 pm
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে অবশ্যই আলোচনায় বসতে হবে, অন্যথায় তারা গুরুতর পরিণতির মুখোমুখি হবে। রক্ষণশীল রেডিও অনুষ্ঠান ‘দ্য জন ফ্রেডেরিকস শো’তে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইরান) আলোচনায় বসবে, আর যদি না বসে, তাহলে তারা এমন সমস্যার মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি।তিনি আরও বলেন, ‘আশা করি তারা একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাবে এবং নিজেদের দেশ পুনর্গঠন করবে। তবে সেটা করতে গেলে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না—এমনকি এর কোনো সুযোগও থাকবে না। আমরা তা হতে দিতে পারি না। এটি বিশ্ব ধ্বংসের কারণ হতে পারে, এবং আমরা সেটা হতে দেব না।’এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দেন। ব্লুমবার্গকে দেওয়া এক মোবাইল ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা বাড়ানোর সম্ভাবনা খুবই কম।’ যুদ্ধবিরতিটি মূলত দুই সপ্তাহের জন্য নির্ধারিত ছিল। এটি শুরু হয়েছিল গত ৭ এপ্রিল সন্ধ্যায়।ট্রাম্প বলেন, খারাপ কোনো চুক্তি করার জন্য আমি তাড়াহুড়া করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।তথ্যসূত্র: জিও নিউজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।