etcnews
ঢাকাTuesday , 21 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নায়িকাদের অস্বস্তিতে ফেলছে ‘টপ অ্যাঙ্গেল ভিডিও’

etcnews
April 21, 2026 4:22 pm
Link Copied!

একটা সময় ছিল যখন সংবাদপত্রের বিনোদন পাতা মানেই ছিল প্রিয় তারকাদের নতুন কাজের খবর, তাদের ফ্যাশন স্টেটমেন্ট কিংবা পর্দার পেছনের নানা গল্প। পাঠকদের কাছে বিনোদন সাংবাদিকতা ছিল সুস্থ গসিপিং কিংবা তাদের জীবনের কথন। কিন্তু ইন্টারনেটের যুগে বিনোদন সাংবাদিকতার সেই দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। সুস্থ বিনোদন প্রকাশের পরিবর্তে এখন ফুটে উঠছে তারকাদের নিয়ে এক বিকৃত চর্চা।সামাজিক মাধ্যমে আমরা যখন রিলস বা ছোট ভিডিওগুলো দেখি, তখন বিনোদন অঙ্গনের অনেক ভিডিও আমাদের সামনে আসে। হতাশাজনক বিষয় হলো, সেসব ভিডিওর বড় একটি অংশে এখন আর সুস্থ বিনোদন মেলে না; বরং সেখানে স্পষ্ট হয়ে ওঠে ভিডিও ধারণকারীদের এক ধরনের কুরুচিপূর্ণ উদ্দেশ্য।কেন এই অস্বস্তি?লাল গালিচা কিংবা কোনো শোরুম উদ্বোধন, সবখানেই এখন উৎসুক জনতার ভিড়। প্রিয় কোনো তারকাকে একনজর দেখার আকাঙ্ক্ষা থেকেই এই ভিড়ের সৃষ্টি। সেখানে পেশাদার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত থাকছেন একদল তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর, যাদের লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণের চেয়ে আলাদা এবং অশোভন। বর্তমান সময়ে যাকে বলা হচ্ছে ‘টপ অ্যাঙ্গেল ভিডিও’র বিকৃত চর্চা। সহজ ভাষায় বলতে গেলে, ভিডিও ধারণ করার সময় লেন্সের অবস্থান তারকাদের চোখের উচ্চতায় না রেখে উদ্দেশ্যমূলকভাবে ওপর থেকে ধরা হয়। মূলত তারকাদের পোশাকের আড়ালে স্পর্শকাতর অংশগুলোকে ফ্রেমবন্দি করে আলাদা অডিয়েন্স তৈরি করা এবং ভিউয়ের মাধ্যমে বাণিজ্য করাই তাদের মূল লক্ষ্য।সরেজমিনে এমন দৃশ্যের দেখা মিলছে অহরহ। এখন বিনোদনভিত্তিক ইভেন্টগুলোতে পেশাদার সাংবাদিকদের চেয়ে অপেশাদার ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি অনেক বেশি। এসব অনুষ্ঠানে তারকাদের ব্যক্তিগত শালীনতা ও স্বস্তি উপেক্ষা করেই ক্যামেরা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে তারা। সাম্প্রতিক সময়ে এমন বিব্রতকর ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। অনেক শিল্পী বিতর্কের ভয়ে বিষয়গুলো মুখ বুজে সহ্য করেন, আবার কেউ কেউ তীব্র প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়ে ওঠেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।