etcnews
ঢাকাTuesday , 14 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

তারকাদের বৈশাখী রঙে রঙিন সামাজিক মাধ্যম

etcnews
April 14, 2026 8:17 pm
Link Copied!

বাংলা নববর্ষকে ঘিরে দেশের শোবিজ অঙ্গনের তারকারা যেন নতুন করে রাঙিয়ে তুলেছেন বাঙালিয়ানার চিরচেনা আবহ। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে তাদের রঙিন উপস্থিতি, শুভেচ্ছাবার্তা আর বৈশাখী আয়োজন জমিয়ে তুলেছে বর্ষবরণের আনন্দ।

অভিনেত্রী জয়া আহসান নিজের ঘরেই আগেভাগে বৈশাখকে বরণ করে নিয়েছেন। নিজ হাতে সাজানো পান্তা-ইলিশসহ নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজনের ছবি শেয়ার করে তিনি তুলে ধরেন খাঁটি বাঙালিয়ানার আবহ। তার আয়োজনে ছিল পিঠাপুলি, মুড়িমাখা, হাওয়াই মিঠাইসহ উৎসবের নানা উপকরণ।

এদিকে অপু বিশ্বাস বৈশাখী সাজে হাজির হয়েছেন শাড়ির সঙ্গে মানানসই গাঢ় নীল ব্লাউজে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি প্রত্যাশা করেছেন রঙিন দিনগুলোর।

বিদ্যা সিনহা মিম শাড়ি, খোলা চুল আর ছোট্ট টিপে ধরা দিয়েছেন গ্ল্যামারাস রূপে। নতুন সূর্যের আলোয় নতুন স্বপ্ন শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।

কনসার্টের ফাঁকে তোলা ছবিটি পোস্ট করে কনা লিখেছেন, ‘বৈশাখের প্রথম কনসার্ট শেষ করলাম নরসিংদীতে। এবার যাচ্ছি টাঙ্গাইল।’

সংক্ষিপ্ত শুভেচ্ছায় নববর্ষকে স্বাগত জানিয়েছেন সাফা কবির। অন্যদিকে নীল পাড়ের কমলা শাড়িতে বৈশাখী সাজে নজর কেড়েছেন তানজিন তিশা। স্লিভলেস পোশাকে ভিন্নধর্মী উপস্থিতি ছিল কেয়া পায়েলের।

লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে রাল রঙের ব্লাউজে বৈশাখী সাজে দেখা গেছে ঐশীকে।

শুধু সামাজিক মাধ্যমেই নয়, বিভিন্ন বৈশাখী আয়োজনে অংশ নিতে দেখা গেছে আরও অনেক তারকাকে। তাদের মধ্যে ছিলেন দিলারা জামান, দীপা খন্দকার, আনিকা কবির শখ, নাবিলা ইসলাম, তাহমিনা সুলতানা মৌ, চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু এবং শবনম ফারিয়াসহ আরও অনেকে।

সব মিলিয়ে তারকাদের অংশগ্রহণে এবারের বাংলা নববর্ষ হয়ে উঠেছে প্রাণবন্ত, বর্ণিল এবং বাঙালিয়ানায় ভরপুর।

এসএসকে/

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।