etcnews
ঢাকাTuesday , 21 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

প্রথম নাটকে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কেয়া পায়েল?

etcnews
April 21, 2026 4:33 pm
Link Copied!

শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ক্যারিয়ারের খুব অল্প সময়েই নিজের মেধা ও পরিশ্রমের জোরে জায়গা করে নিয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের তালিকায়। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ারের শুরু ও বর্তমান ব্যস্ততা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে ক্যারিয়ারের প্রথম পারিশ্রমিক নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কেয়া পায়েল জানান, তার প্রথম নাটকে পারিশ্রমিক ছিল মাত্র ১০ হাজার টাকা। ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন কেয়া। সেই নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা আফরান নিশো। ৬ বছর আগের সেই অভিজ্ঞতার কথা মনে করে পায়েল বলেন, ‘প্রথম নাটকে আমার পারিশ্রমিক ছিল ১০ হাজার টাকা। আজ ৬ বছর পর এসে সেই ফল পাচ্ছি। তবে আমি সবসময় একটি কথা বিশ্বাস করি আমি যদি ভালো করে কাজ করি এবং কাজে মনোযোগ দেই, তবে টাকা আমার পেছনে ছুটবে।’

/ইমন খান

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।