etcnews
ঢাকাWednesday , 11 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রজীবন থেকেই মানবতার রাজনীতির ধারক হতে হবে -আল্লামা ইমাম হায়াত

etcnews
June 11, 2025 10:56 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভল্যুশন স্টুডেন্ট ফ্রন্ট (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট)-এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি সম্মেলন আজ সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রতিনিধি সম্মেলনে চট্টগ্রাম জেলা, মহানগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, “ধর্মের নামে দেশে একটি উগ্র, সাম্প্রদায়িক ও স্বৈরতান্ত্রিক রাজনীতির চর্চা চলছে, যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসমাজকে ইসলামের শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক মূলধারার বিপরীতে ঠেলে দিচ্ছে। এর ফলে একদিকে ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে ছাত্রসমাজ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রবিরোধী, মানবিক মূল্যবোধ-বর্জিত কিছু দল কেবলমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা দখলের লক্ষ্যে শিক্ষার্থীদের ব্যবহার করছে। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির শাখা খুলে তারা শিক্ষার পরিবেশকে নষ্ট করছে এবং ছাত্রজীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”

আল্লামা ইমাম হায়াত বলেন, “জীবন ও দেশ রক্ষায় ছাত্রজীবন থেকেই মানবতার রাজনীতির ধারক হতে হবে। নৈতিকতা, মানবিকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি মানবিক ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।”
সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ছাত্রসমাজের মাঝে মানবিক রাজনীতির চেতনা ছড়িয়ে দিতে মাঠ পর্যায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।