etcnews
ঢাকাTuesday , 10 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এপ্রিলে নয়, ডিসেম্বরেই নির্বাচন চায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

etcnews
June 10, 2025 6:25 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
চলমান রাজনৈতিক সংকটের সমাধানে আসন্ন সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

সোমবার (৯ জুন) চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
তিনি বলেন, “এপ্রিল নয়, আমরা ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন চাই। দেশের চলমান ধ্বংসাত্মক সংকট থেকে মুক্তি পেতে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই নির্বাচন অত্যন্ত জরুরি। দেশের মজলুম জনগণ আজ বিক্ষুব্ধ ও মর্মাহত। তাদের মনের বেদনা প্রকাশের একমাত্র পথ হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ সংসদ নির্বাচন।”

আল্লামা ইমাম হায়াত আরও বলেন, “দেশ, ধর্ম, গণতন্ত্র, জীবনের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র ও মানবতার রাজনীতিতে বিশ্বাসী সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। মানবিক রাজনৈতিক মূল্যবোধকে ভিত্তি করে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার এখনই উপযুক্ত সময়।”

সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।