etcnews
ঢাকাWednesday , 4 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে অবমাননা, প্রতিবাদে ইউএনও’র অপসারণ দাবী 

etcnews
June 4, 2025 10:31 am
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার চরজব্বর থানার মোড়ে সুবর্ণচর উপজেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য এনায়েত উল্যাহ বাবুল ও নুরুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতবৃন্দ। বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে ইউএনও নিজের সীমা লঙ্ঘন করেছেন।

বক্তারা আরও বলেন, ঈদুল আযহার পরে একটি সাংগঠনিক পূর্ণমিলনী অনুষ্ঠানের জন্য উপজেলা হলরুম ব্যবহারের অনুমতি নিতে লিখিতভাবে আবেদন করা হলে ইউএনও অনুমতি না দিয়ে কটাক্ষ করে বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বলুন অনুমতি দিতে। উনি যখন প্রধানমন্ত্রী হন তখন আসবেন অনুমতি নিতে।’ এমন মন্তব্যে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মানববন্ধন থেকে অবিলম্বে ইউএনও রাবেয়া আসফার সায়মার অপসারণ ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন স্বপন, যুব বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ন আহবায়ক মহি উদ্দিন মহিম প্রমূখ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।