etcnews
ঢাকাSunday , 25 May 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আমি ভেজিটেরিয়ান ৩০ বছরের যুবকদের খাব কেন?

etcnews
May 25, 2025 7:22 am
Link Copied!

বিনোদন ডেক্স :

শ্রীলেখা মিত্র কখনই কোনও বিষয়ে নিজের মতামত সুস্পষ্ট ভাবে তুলে ধরতে পিছপা হননি। পশ্চিমবঙ্গের একটি পত্রিকা জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেছে। আর এতেই খেপেছেন অভিনেত্রী। তিনি এ বিষয়ে ভারতের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন।

সংবাদপত্রটি লিখেছে ৩০ বছরের যুবকদের খেয়েছেন শ্রীলেখা। এবং শ্রীলেখার বক্তব্য প্রকাশ করেছে, অথচ শ্রীলেখা তেমন কোনো কথাই বলেননি।
অভিনেত্রী অভিযোগ জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ভাইয়েরা, বোনেরা খাওয়ার তো বহু কিছু আছে। আমি বেছে বেছে ৩০ বছরের যুবকদের খেতে যাবো কেন? তাছাড়া আমি তো প্রায়ই ভেজিটেরিয়ান।
সব রকমের মাংস খাওয়া ছেড়ে দিয়েছি।
তিনি বলেন, খেতে শুরু করলে সর্বপ্রথম আপনাদের জানাবো। আর হ্যাঁ, আপনাদের নামে সাইবার সেলে জানিয়ে দিয়েছি। দেখুন আপনাদের মাথা খেলাম বলে বলবেন না যেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।