etcnews
ঢাকাSunday , 13 April 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগপত্র দাখিল করলো মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার ৪ জনের বিরুদ্ধে

etcnews
April 13, 2025 4:31 pm
Link Copied!

মাগুরায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

আজ রোববার রাত ৯টা ১০ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মাগুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্রটি জমা দেন।

মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদ জানান, তদন্ত শেষে আজ রোববার রাতে চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিটে মৃত শিশুর বোনের শ্বশুর হিটু শেখকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। শিশুটির বোনের স্বামী সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয় ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে।

আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, চার্জশিট আজই দাখিল করা হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে।

তিনি বলেন, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, তাই আমি বিশ্বাস করি বিচার দ্রুত গতিতে এগোবে। আমি আশাবাদী।

আট বছর বয়সী শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৩ মার্চ মারা যায়।

গত ৮ মার্চ শিশুটির মায়ের দায়ের করা মামলার নথি থেকে জানা যায়, মাগুরা শহরে বড় বোনের বাসায় বেড়াতে যাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।