etcnews
ঢাকাSaturday , 22 March 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

শেখ হাসিনাকে নিয়ে ছড়া লিখলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

etcnews
March 22, 2025 5:53 pm
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে একটি ছড়া লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

চার লাইনের ছড়াটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ারও করেছেন।

শনিবার (২২ মার্চ) রাত ৮ টা ৩১ মিনিটে ছড়াটি পোস্ট করেন।

ছড়াটি হলো-

‘আপা ফিরবে,
ঘরে ফিরবে
কবে ফিরবে,
নাকি ফিরবে না।’

প্রেস সচিব শফিকুল আলমের পোস্টটি প্রথম ত্রিশ মিনিটে ১১ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। শেয়ার হয়েছে প্রায় সাড়ে তিনশ’।

পোস্টে বিভিন্ন জন কমেন্টও করেছেন।

আরিফা সুলতানা নামের একজন লিখেন, ‘দারুণ’।

সালাহউদ্দিন আজম নামের একজন লিখেন, ‘ফিরবে না।’

শেখ হাসিনাকে ‘আপা আপা’ বলে তোষামোদী করতো অনেকে।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে গেলে তার একটি কল রেকর্ড ফাঁস হয়।

সেখানেও একজন নেতা ফোনআলাপে কথায় কথায় ওই ‘আপা আপা’ বলেই তোষামোদ করছিলেন।

ওই ফোনআলাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘আমি খুব কাছাকাছিই আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি।’

ওই কল রেকর্ড ভাইরাল হলে শেখ হাসিনাকে অনেকে ‘আপা’ বলে টল করেন।

এমনকি ‘আপা চট করে ঢুকে পড়বেন’ বলেও অনেকে হাস্যরস করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।