etcnews
ঢাকাTuesday , 25 February 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে ‘পিস্তল’ নিয়ে জুতা চুরিতে তরুণ: পুলিশ

etcnews
February 25, 2025 4:58 am
Link Copied!

রাজধানী ঢাকার পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টা করা ইবতেশাম রহমান আলফিকে (১৮) আটক করেছে পুলিশ। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা এবং নিজেকে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে একটি মসজিদে এমন ঘটনা ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলফি পুলিশকে জানিয়েছেন, বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে জুতা চুরিতে নেমেছিলেন তিনি।

ইবতেশাম রহমান আলফির স্বীকারোক্তির বরাতে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান। তার কাছে পাওয়া পিস্তলটি আসল নয় বলেও জানিয়েছে পুলিশ।

আলফির দাবি, বান্ধবীর জন্মদিনে ভালো কোনো উপহার দিতে চেয়েছিলেন তিনি। নিজের হাতে টাকা নেই, মা–বাবার কাছেও টাকা চেয়ে ব্যর্থ হয়েছেন। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে জুতা চুরি করতে শুরু করেন। ইচ্ছে ছিল, এসব জুতা বিক্রির টাকা দিয়ে কিনবেন উপহার। তবে তার আগেই বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে জুতা চুরির পর তিনি ধরা পড়েন। এ সময় সঙ্গে থাকা খেলনা পিস্তল বের করে সবাইকে ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি।

বিষয়টি নিয়ে ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, “আটক তরুণ নিজেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন। তার কাছে পাওয়া পিস্তলটি দেখতে আসলের মতো। ৫৪ হাজার টাকা দিয়ে তিনি বসুন্ধরা সিটি শপিং মল থেকে এটি কিনেছেন বলে জানান। সেটি নিয়েই তিনি জুতা চুরি করেন। ধরা পড়লে গুলি করার ভয় দেখান। তবে বাস্তবে ওই পিস্তলে গুলি ভরার কোনো সুযোগ নেই।”

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।