etcnews
ঢাকাSunday , 29 December 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

অত্যন্ত গোপনীয়তার সাথে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

etcnews
December 29, 2024 3:46 pm
Link Copied!

রেল নিউজ ডেস্ক:
আজ রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা অফিসে অত্যন্ত গোপনীয়তার সাথে ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভার বিষয়টি ডিএমটিসিএল এর ফেসবুক পেইজ কিংবা ওয়েবসাইটে দেয়া হয়নি॥ কোন মিডিয়াকেও জানানো হয়নি॥ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালকগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও ডিএমটিসিএল এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকগণ এবং অতিরিক্ত প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
এই সভায় কোম্পানির ৩০ জুন ২০২৪ তারিখের সমাপ্ত বছরের হিসাব বিবরণী, নিরীক্ষকের প্রতিবেদন ,পরিচালক মন্ডলীর প্রতিবেদন অনুমোদন করা হয়।
উল্লেখ্য, যে ডিএমটিসিএল এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় , চতুর্থ ,পঞ্চম, ষষ্ঠ ,সপ্তম, অষ্টম ,নবম ও দশম বার্ষিক সাধারণ সভা যথাক্রমে গত ১৬ নভেম্বর ২০১৪, ৩১ ডিসেম্বর ২০১৫, ২৮ ডিসেম্বর ২০১৬, ২৭ ডিসেম্বর ২০১৭, ২৬ ডিসেম্বর ২০১৮, ২৩ ডিসেম্বর ২০১৯, ৩০ ডিসেম্বর ২০২০, ২৯ ডিসেম্বর ২০২১, ২০ ডিসেম্বর ২০২২, ২১ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হয়েছিলো।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।