etcnews
ঢাকাSunday , 3 November 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন চসিকের নতুন মেয়র শাহাদাত

etcnews
November 3, 2024 8:02 am
Link Copied!

ট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথগ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

রোববার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন পেশাজীবী নেতাসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় গেছেন।

ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী জানান, শপথগ্রহণ শেষে ডা. শাহাদাত হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঢাকাস্থ মাজারে যাবেন। সেখানে জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর মঙ্গলবার সকালে তিনি ট্রেনযোগে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন। চট্টগ্রামে পৌঁছানোর পর রেলস্টেশনে তিনি দলের নেতাকর্মী ও সুধীজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য শেষে হযরত আমানত শাহ (রা.) ও হযরত বদর শাহ (রা.) মাজারে গিয়ে জিয়ারত করবেন। এরপর তিনি লালদীঘির পাড় সংলগ্ন চসিকের সম্মেলন কক্ষে যাবেন এবং চসিকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।