etcnews
ঢাকাTuesday , 30 May 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

etcnews
May 30, 2023 2:19 pm
Link Copied!

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ দুর্নীতি প্রতিরোধ রাজারহাট উপজেলা কমিটির আয়োজনে এবং কুড়িগ্রাম জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় অফিসার্স ক্লাবে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহঃঅধ্যাপক হবিবুর রহমান হবি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিতর্ক প্রতিযোগিতার মডারেটর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আয়েশা সির্দ্দীকা, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার বুলবুল আহমেদ, পলাশ চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক স্বর্ণ কমল মিশ্র, উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু, উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম ও প্রধান শিক্ষক গোলজার হোসেন মাস্টার প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন দলের ট্রফি ও মেডেল পান পাঙ্গারাণী লক্ষীপ্রিয়া উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ দলের ট্রফি ও মেডেল পান সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়। পাশাপাশি,অনুষ্ঠানে অংশগ্রহনকারী অন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।