etcnews
ঢাকাFriday , 29 December 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মহম্মদপুরে বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

etcnews
December 29, 2023 5:00 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত সরকারি আর.এস.কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। (২৮ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো।মহম্মদপুর সরকারি আর.এস.কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম এঁর সভাপতিত্বে অত্র বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন শাহীন এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওলিয়ার রহমান।এ সময় ষষ্ঠ-সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নৈপূণ্য এপসের মাধ্যমে ও অষ্টম শ্রেণীর একাডেমিক ট্রান্সকিপ্টের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে।ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।