etcnews
ঢাকাThursday , 21 December 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপন এবং ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

etcnews
December 21, 2023 4:11 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপন এবং ভিডিও এডিটিং বিষয়ক ৪দিন ব্যাপী ২টি প্রশিক্ষণ কোর্স শুরু হযেছে।
আজ বৃৃহষ্পতিবার (২১ ডিসেম্বও ২০২৩)সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ৪দিনব্যপাী আয়োজিত প্রশিক্ষণ কোর্স ২টি উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং)মীর মোহাম্মদ ফারুক। এউপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যঅন্যেও মাঝে বাংলাশে স্কাউটসের পরিচালক(জনসংযোগ ও মার্কেটিং)এএইচ এম শামসুল আজাদ, আরমান হোসেন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, স্কাউটিংয়ের আলো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া এবং নানামূখি কারিগরী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদ তৈরী করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস এধরনের কোর্স আয়োজন করে থাকে। কোর্স দুটিতে ১০০শত জন রোভার স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট কর্মকর্তা যোগদান করছেন। আগামী ২৪ ডিসেম্বর কোর্স দুটি শেষ হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।