etcnews
ঢাকাTuesday , 27 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

etcnews
October 27, 2026 6:17 pm
Link Copied!

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে কালবেলার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় চরফ্যাশন প্রেসক্লাবে কালবেলার আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালবেলার চরফ্যাশন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ প্রধান অতিথি ও কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো.ওমর ফারুক বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল গোলদার,বাংলাদেশ বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

এসময় প্রেসক্লাব নির্বাহী সদস্য আমির হোসেন, আগামীর সময় প্রতিনিধি এম আবু সিদ্দিক, দৈনিক সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল ,আমার দেশ প্রতিনিধি লোকমান হোসেন কালের কন্ঠ প্রতিনিধি কামরুল শিকদার এবং সময়ের আলোর চরফ্যাশন সংবাদদাতা মো.ফাহিম সহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, জুলাই ২৪ এর গন অভ্যুত্থানে কালবেলা পত্রিকাটি বিশেষ ভূমিকা রাখায় বিরোধী ছাত্র- জনতার আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে। নিউজ সম্প্রচার এ গিয়ে অন্যান্য পত্রিকাসহ কালবেলার পত্রিকার দুইজন সাংবাদিক গুরুতর আহত হন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কালবেলার প্রতি মানুষের আস্থা সৃষ্টি হয়।
কালবেলা পত্রিকা এদেশের মানুষকে একটি আস্থার জায়গা তৈরি করে দিয়েছে।

/কানিজ/ফাহিম

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।