etcnews
ঢাকাWednesday , 28 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে আহত, লক্ষাধিক টাকা ছিনতাই

etcnews
October 28, 2026 7:03 pm
Link Copied!

অলি রহমান, বাগেরহাট প্রতিনিধি:

নির্জন সড়কে হঠাৎ পথরোধ, এরপর ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপ। মুহূর্তেই রক্তাক্ত হয়ে সড়কে লুটিয়ে পড়েন বাংলালিংকের কর্মী শেখ আল আমিন (৩৪)। তাঁর আর্তচিৎকার আর অসহায়ত্বের মধ্যেই ব্যাগভর্তি টাকা ও পণ্য নিয়ে পালিয়ে যায় তিন দুর্বৃত্ত। দিনের আলোয় এমন ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উদ্বেগ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহত আল আমিন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাংলালিংকের কর্মী হিসেবে কাজ করেন।

আল আমিন জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তাঁর পথ আটকে দেন। তাঁদের একজনের মাথায় হেলমেট ছিল। কাছে যেতেই চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে ব্যাগ নিয়ে পালিয়ে যান তাঁরা। ব্যাগে টাকা ও পণ্যসহ প্রায় এক লাখ টাকার মালামাল ছিল। হামলাকারীদের কাউকে চিনতে পারেননি তিনি।

স্থানীয় শেখ তানভীর জানান, আল আমিনের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, আল আমিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।