etcnews
ঢাকাMonday , 26 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা মাসুম খান রাজেশের নিঃশর্ত মুক্তির দাবিতে রায়ের বাজারে প্রতিবাদ সমাবেশ

etcnews
October 26, 2026 10:18 pm
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশের গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর রাজধানীর রায়ের বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মাসুম খান রাজেশের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তাঁরা। বক্তারা অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল, মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস মাখন, পশ্চিম রায়ের বাজার বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম রনি এবং ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আশিক হালদার।

সমাবেশে বক্তারা মাসুম খান রাজেশের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।