etcnews
ঢাকাMonday , 26 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সাগরে মাছ কমছে, অস্তিত্বের সংকটে জেলে; ট্রলিং বন্ধের দাবিতে মানববন্ধন

etcnews
October 26, 2026 6:36 pm
Link Copied!

অলি রহমান, বাগেরহাট প্রতিনিধি:

সাগরের নীল জলরাশিতে একসময় ছিল মাছের প্রাচুর্য। জাল ফেললেই মিলত রুপালি ইলিশসহ নানা প্রজাতির মাছ।

সেই চেনা সাগরেই এখন ক্রমেই ফিকে হচ্ছে মাছের প্রাচুর্য, অনিশ্চিত হয়ে উঠছে জেলেদের জীবিকা। অবৈধ কাঠবডি ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণে সাগরের মৎস্যসম্পদ ধ্বংসের অভিযোগ তুলে এবার প্রতিবাদে দাঁড়িয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ট্রলার মালিক ও জেলে পরিবারের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে বঙ্গোপসাগরে অবৈধ কাঠবডি ট্রলিং বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অনুমোদনহীন ট্রলিং জলযানগুলো ছোট ফাঁসের জাল ব্যবহার করে সাগরে মাছ শিকার করছে। এসব জালে বড় মাছের পাশাপাশি ধরা পড়ছে ছোট মাছ ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা। বিক্রির অনুপযোগী মাছের অনেকগুলো ফেলে দেওয়া হচ্ছে, যা সাগরের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।

বক্তাদের ভাষ্য, এভাবে নির্বিচারে মাছ আহরণ চলতে থাকলে কয়েক বছরের মধ্যে সাগরে মাছের সংকট আরও তীব্র হতে পারে। ইতোমধ্যে ইলিশের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ জেলেদের জীবিকায়ও পড়ছে এর প্রভাব।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।