etcnews
ঢাকাTuesday , 13 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায়

etcnews
October 13, 2026 5:01 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অভিযোগ উঠেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে।স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় তোপের মুখে পড়েন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

এ সময় তার পাশে লাগেজ হাতে ছিলেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহাম্মদ ইউনূসের সামনে গিয়ে দাঁড়ান। এ অবস্থায় হুইলচেয়ার ঘুরিয়ে তাকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।এ সময় যারা তাকে হেনস্তা করছিলেন, তারা পেছনে ছুটতে থাকেন। তাদের একজন চিৎকার করে বলতে থাকেন, ‘ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ। ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট, হোয়াই ইউ কাম হিয়ার?… হোয়াই ডিড ইউ অ্যারেস্ট টু হান্ড্রেড থাউজ্যান্ড… হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি…।’

এ ঘটনা সম্পর্কে নিউইয়র্কের বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে, ১১ থেকে ১৩ অক্টোবর বার্লিনে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মুহাম্মদ ইউনূসের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন।

সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ইউরোপপ্রবাসীদের কয়েকটি সংগঠন আপত্তি জানানোর পর তার সফর বাতিলের সিদ্ধান্তের বিষয়টি জানা যায়।

সম্মেলনে মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেই জানানো হয়েছিল। তবে সম্মেলন শুরুর ঠিক আগে বক্তাদের তালিকা থেকে তার নাম আর দেখা যায়নি।

এদিকে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা দিয়েছেন সরকারের উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। জামায়াতে ইসলামী, এনসিপি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।