etcnews
ঢাকাTuesday , 13 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা নেই

etcnews
October 13, 2026 1:48 pm
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, যে দলটি দেশ ও দেশের বাইরে নানা রকম সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করে, সেখানে রিকনসিলিয়েশনের ব্যাপারে সরকারের যা বোঝার বোঝা হয়ে গেছে।আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এটা খুব স্পষ্ট, কোনো রিকনসিলিয়েশনের সম্ভাবনা নেই। ন্যূনতম কোনো সম্ভাবনাও যদি থাকত, সেটা আওয়ামী লীগকে তার জায়গা থেকে বলার কথা ছিল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা মারাত্মক ফৌজদারি অপরাধ করেছে, তাদের বিচার তো হতেই হবে।তথ্য উপদেষ্টা বলেন, একটা দল মানবতাবিরোধী অপরাধ করে চলে গেছে, তার জায়গা থেকে এখন পর্যন্ত ক্ষমা চাওয়া বা অনুতাপ তো দূরে থাকুক, উল্টো তারা নানা সংকট তৈরির চেষ্টা করছেন, হুমকি দিচ্ছে, সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, তাকে ফিরিয়ে দিতে ইতোমধ্যে ভারতকে বলা হয়েছে। শেখ হাসিনা যদি আসেন, তাহলে তো সমস্যা নেই। কারণ শেখ হাসিনা যে অপরাধ করেছেন, ন্যায়বিচারের স্বার্থে তার বিচার হওয়া উচিত।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।