etcnews
ঢাকাSunday , 11 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

তামান্নাকে মিস করছেন রজনীকান্ত

etcnews
October 11, 2026 12:29 pm
Link Copied!

সুপারস্টার রজনীকান্তের মারকাটারি অ্যাকশন ‘জেলার’ ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল। নেলসন দিলীপকুমারের পরিচালিত সিনেমাটি বিশ্বজুড়ে ৬৫০ কোটি রুপির বেশি আয় করে। সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল তামান্না ভাটিয়া ও রজনীকান্তের আইটেম গান ‘কাভালা’। সেই গানের উদ্দামতা এতটাই ছিল যে, সামাজিকমাধ্যমে রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়। এবার সেই সিনেমার দ্বিতীয় অংশে তামান্নাকে আবারও চান থালাইভা খ্যাত রজনীকান্ত।এবার এই ফ্র্যাঞ্চাইজির আসন্ন সিক্যুয়েল ‘জেলার ২’ নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। আসন্ন সিনেমায় আরও বড় পরিসরে পর্দায় হাজির হলেও সুপারস্টার রজনীকান্ত একটি জিনিসের অভাব বোধ করছেন। আর ‘থালাইভা’র সেই অভাবটির নাম হলো তামান্না ভাটিয়া। নতুন সিনেমায় দক্ষিণী এই সুন্দরী না থাকায় রীতিমতো হাহাকার করছেন থালাইভা।সম্প্রতি এক প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়ে রজনীকান্ত প্রকাশ করেছেন তার আসন্ন সিনেমা ‘জেলার ২’-এ তামান্না ভাটিয়াকে না থাকার আক্ষেপ। রজনীকান্তের মতে, এতে তামান্না অভিনীত একটি বিশেষ গান না থাকাটাই একমাত্র অভাব। অনুষ্ঠানে সুপারস্টার সরাসরি বলেছেন যে, তিনি তামান্নাকে অনেক মিস করছেন।অনুষ্ঠানে মজার ছলে রজনীকান্ত জানান, তিনি নিজেই পরিচালক নেলসন দিলীপকুমারকে তামান্নার একটি গান রাখার অনুরোধ করেছিলেন। তবে পরিচালক তার কথায় রাজি হননি।পরিচালকের সেই আপত্তির মুখে রজনীকান্তের তাৎক্ষণিক জবাব ছিল বেশ চমকপ্রদ। তিনি নেলসনকে বলেন, ‘আমি তো বলিনি যে এটা শুধু আমার পছন্দ। আজ আমি এখনো এই ইন্ডাস্ট্রিতে টিকে আছি কারণ আমি সেটাই করছি, যা দর্শকরা ভালোবাসে।’

২০২৩ সালের প্রথম পর্বে তামান্না ও রজনীকান্তের সেই আইকনিক গানটি দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল। বর্তমানে তামান্না তার সর্বশেষ সিনেমা ‘দ্য ভভান’-এর সাফল্য উপভোগ করছেন। পাশাপাশি অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘রাগিনী ৩’, ‘মারিয়া আইপিএস’ এবং অজয় দেবগনের সঙ্গে একটি নাম ঠিক না হওয়া অ্যাকশন সিনেমা।

রজনীকান্তের আসন্ন সিনেমায় মিঠুন চক্রবর্তী, এস জে সুরিয়া, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, মিরনাসহ একঝাঁক তারকাকে দেখা যাবে। বহু প্রতীক্ষিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।