etcnews
ঢাকাMonday , 23 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থতা কাটিয়ে অভিনয়ে ফিরেই বাজিমাত তানিয়া বৃষ্টির

etcnews
November 23, 2026 7:06 pm
Link Copied!

দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে নতুন উদ্যমে অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য তাকে দীর্ঘ বিরতিতে থাকতে হয়। অবশেষে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে ভক্ত-দর্শকদের মধ্যে ছিল বাড়তি কৌতূহল। সব অপেক্ষার অবসান ঘটিয়ে তরুণ নির্মাতা ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’ দিয়ে পর্দায় ফিরেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।ইউটিউবে নাটকটি মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১ মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। গত শনিবার দুপুর ২টায় প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের কমেন্ট বক্সে নাটকটির গল্প ও অভিনয়শিল্পীদের প্রশংসা করছেন দর্শকরা।পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক বাস্তবসম্মত গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। ‘অংশীদার’-এ তানিয়ার পাশাপাশি শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু ও ডলি জহুরকে দেখা যায়।

‘অংশীদার’ নাটকটির ঝড় তোলা শুরুর পর উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি বলেন, ‘নাটকটির মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা ‘।তানিয়া বৃষ্টির এই জীবনঘনিষ্ঠ ও পারিবারিক গল্পটি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে। ইকসান রনির আগের ‘ভালোবাসার এপিঠ ওপিঠ’, ‘আমিই রেনু’, ‘বাবাও মানুষ’ ও ‘সুখবিলাস’ নাটকগুলো দর্শকমহলে সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে মিলিয়ন ভিউয়ের ক্লাবে যুক্ত হলো ‘অংশীদার’।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।