etcnews
ঢাকাTuesday , 6 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

etcnews
October 6, 2026 6:28 pm
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান নয়াদিল্লিকে জানাতেই ত্রিবেদীর এ সফর।সোমবার (৫ অক্টোবর) রাতে ঢাকা থেকে বিমানে দিল্লি পৌঁছান দীনেশ ত্রিবেদী। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়।

সূত্র আরও জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৮ অক্টেবর) দিল্লি সফর শেষে ঢাকায় ফিরবেন ভারতীয় হাইকমিশনার।তবে তার আকস্মিক দিল্লি সফর কিংবা মোদির সঙ্গে বৈঠকের বিষয়ে এখনো বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত আগস্টেও আকস্মিক দিল্লি সফর করেছিলেন দীনেশ ত্রিবেদী। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের একটি বিশেষ বার্তা নয়াদিল্লির কাছে পৌঁছে দেওয়া হয়েছিল বলে জানা যায়।

এদিকে নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে। তবে ঢাকার পক্ষ থেকে এখনো সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।