etcnews
ঢাকাSunday , 4 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

etcnews
October 4, 2026 9:43 am
Link Copied!

অলি রহমান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও একটি নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সিফাত খান জানান, সড়ক দুর্ঘটনায় আহত নয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজন মারা যান। চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। দুজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেল ও ডাব বহনকারী একটি নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।