পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীদের সংগঠন রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আসিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. রোকন উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
২৮ সেপ্টেম্বর সংগঠনটির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইসরাত জাহান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আরবিন রিয়াদ অন্তর দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন আরিফুল ইসলাম রিয়াদ, মো. সামিউল ইসলাম ও নেছার আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাগর আহমেদ।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—কোষাধ্যক্ষ আশরাফুজ্জামান রোমান, দপ্তর সম্পাদক আনন্দ চন্দ্র বর্মন, প্রচার সম্পাদক মো. মাহির ফয়সাল, ক্রীড়া সম্পাদক মো. সাইম ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহম্মদ জুয়ায়ের, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল জুয়ায়ের, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আসাদুল্লাহ আহাদ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান।
নতুন কমিটির সদস্যরা রংপুর বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
/কানিজ/মুশতাক

