etcnews
ঢাকাThursday , 1 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম, গ্রেপ্তার ৩

etcnews
October 1, 2026 11:19 pm
Link Copied!

অলি রহমান, বাগেরহাট প্রতিনিধি:

মানুষের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ছাপ—ফিঙ্গারপ্রিন্ট।
আর সেই ফিঙ্গারপ্রিন্টই যদি নকল করে তৈরি করা হয় ভুয়া পরিচয়?

বাগেরহাটে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামুন আলী খাঁ, জিহাদ বিশ্বাস এবং লিটু বিশ্বাস ওরফে বাবু।

পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে একটি ফিঙ্গার স্ক্যানার, ১৪১টি ফিঙ্গারপ্রিন্টের রাবারের কিট, ২১টি গ্রামীণফোনের সিম এবং তিনটি স্মার্টফোনসহ বিভিন্ন সরঞ্জাম।

পুলিশের অভিযোগ, মানুষের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে অবৈধভাবে সিম নিবন্ধন করা হতো। পরে এসব সিম অপরাধীদের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।