etcnews
ঢাকাThursday , 1 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বারনই নদে জেলের বড়শিতে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল চিতল মাছ, বিক্রি ১১ হাজার ৪৭৫ টাকায়

etcnews
October 1, 2026 2:38 pm
Link Copied!

নাটোরের নলডাঙ্গায় বারনই নদে জেলের টানা বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ। বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল এলাকায় মাছটি ধরা পড়ে।

পরে মাছটি নদীর পাড়ে আনা হলে এক নজর দেখতে সেখানে ভিড় করেন উৎসুক জনতা। বিশাল মাছটি ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গাল কলসি হালদারপাড়া গ্রামের এক জেলের টানা বড়শিতে মাছটি ধরা পড়ে। তবে জেলের নাম জানা যায়নি।

পরে সোনাপাতিল চারমাথা মোড়ে মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেন পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন।

মাছটি দেখতে আসা স্থানীয় কয়েকজন জানান, বারনই নদে এত বড় চিতল মাছ তারা আগে দেখেননি।

/কানিজ/মোতাহার

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।