অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিনেও সন্ধান মেলেনি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমড়বাড়িয়া, ভদ্রা ও ভাঙ্গা এলাকায় পৃথক হামলায় ২১ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও পাঁচটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় দস্যুরা।
অপহৃতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের উদ্ধারে কোস্ট গার্ড ও বন বিভাগ সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান ও ড্রোনে নজরদারি চালাচ্ছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম জানান, এখনো অপহৃত জেলেদের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

