etcnews
ঢাকাTuesday , 29 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা মামুনুল হকের সঙ্গে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

etcnews
September 29, 2026 11:50 am
Link Copied!

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ, সহসম্পাদক মাওলানা শারাফাত শরীফ, ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফারহান আব্দুল্লাহ, মোহাম্মদপুর থানার সদস্য মাওলানা ছানাউল্লাহ দিদার ও মাওলানা সালাউদ্দিন মাসরুরসহ অনেকে।

সাক্ষাতে সংগঠনের গবেষণা ও প্রকাশনা কার্যক্রম, দেশের বরেণ্য আলেমদের জীবন, কর্ম ও স্মৃতি সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মাওলানা মামুনুল হক গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।