etcnews
ঢাকাMonday , 28 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে আলী-জোহা

etcnews
September 28, 2026 11:03 pm
Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হযরত আলীকে সভাপতি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউস সানি জোহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক সভায় কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। এতে অনুমোদন দেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মুত্তালিব, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক মিয়া এবং আইআইইআরের ডেপুটি রেজিস্ট্রার আ. স. ম. ইমাম হাসান বাবু।

কমিটিতে সহসভাপতি হয়েছেন ইসরাফিল আলম, মরিয়ম আক্তার চৈতি, সুমন ইসলাম ও রেদোয়ান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফজলে রাব্বি, আকাশ, আঃ আহাদ ও মোত্তাকি। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোজাহিদুল ইসলাম ও শাকিল।

দপ্তর সম্পাদক মোজাহিদ, অর্থ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুস সাকিব, শিক্ষা সম্পাদক শ্রাবণ, আইন সম্পাদক আয়েশা সিদ্দিকা, উপ-আইন সম্পাদক রিতু মনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজু মিয়া, বিতর্ক বিষয়ক সম্পাদক জুলেখা অসনিম, সমাজকল্যাণ সম্পাদক আঃ মান্নান, ছাত্রী বিষয়ক সম্পাদক ইরানী ও সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক রিতা।

এ ছাড়া ছাত্র ও আবাসন সম্পাদক সামিউল ইসলাম, আপ্যায়ন সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম খলিল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আবিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিম শাহরিয়ার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মুবিন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন রাসেল।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রবিউস সানি জোহা বলেন, ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতিকে শিক্ষার্থীদের কল্যাণ, ঐক্য ও ভ্রাতৃত্বের একটি কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবো। সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের পরিসর আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। সংগঠনের প্রতিটি সদস্যের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। সকলের সহযোগিতায় বগুড়ার শিক্ষার্থীদের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখাই হবে আমাদের অঙ্গীকার।’

নবনির্বাচিত সভাপতি হযরত আলী বলেন, ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়ার শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করতে আমরা কাজ করবো। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে পথচলা সহজ করতে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকতে চাই। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।’

এর আগে, রোববার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে সংগঠনটির নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গত ১৬ আগস্ট কার্যনির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর আজ সোমবার সংগঠনটির উপদেষ্টাদের অনুমোদনে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।