যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নওগাঁ থেকে আগত শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হোসেন মুন্না এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাহিদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে নওগাঁ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা ও জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু সাঈদ নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহ-সভাপতি পদে মোঃ আশিক শাহ, মোঃ নাঈম হোসেন, দিয়ান আনান এবং অন্তর মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত জুবায়ের, সহ-সাধারণ সম্পাদক নিপ্পন বর্মণ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান, সহ-অর্থ সম্পাদক সোয়াত হাসনাত সৌরভ, দপ্তর সম্পাদক রকিবুল হাসান তারেক, উপ-দপ্তর সম্পাদক প্রিতম মন্ডল, ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব, সহ-ক্রীড়া সম্পাদক আরাবী ইসলাম, নারী বিষয়ক সম্পাদক রওনক ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মারুফ, সহ-প্রচার সম্পাদক জুলফিকার রহমান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটি প্রসঙ্গে সংগঠনটির উপদেষ্টা মোঃ আবু সাঈদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করি।’
নবনির্বাচিত সভাপতি মারুফ হোসেন মুন্না বলেন, ‘নওগাঁ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করাই আমাদের অন্যতম লক্ষ্য। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব। সবার সহযোগিতায় সংগঠনটিকে আরও কার্যকর ও গতিশীলভাবে এগিয়ে নিতে চাই।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাহিদ বলেন, ‘নওগাঁ জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি তাদের একাডেমিক ও ব্যক্তিগত প্রয়োজনে পাশে থাকতে চাই। শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংগঠনের সব সদস্যের সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা কাজ করব।’
/কানিজ/রাব্বীল

