etcnews
ঢাকাMonday , 21 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

আইইইই সম্মেলন “রাইকন ২০২৬”-এ সেরা ২% পেপার এওয়ার্ড পেল যবিপ্রবির গবেষণাপত্র

etcnews
September 21, 2026 12:04 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত ৫ম ইন্সটিটিউশন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) আন্তর্জাতিক রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস সম্মেলনে (রাইকন ২০২৬) সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অর্জন করে সেরা ২% গবেষণাপত্র পুরষ্কার অর্জন করেছে যবিপ্রবির একটি গবেষণাপত্র।

গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন যবিপ্রবিতে অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিরা অংশ নেন এই সম্মেলনে। দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে সর্বমোট ৩২টি দল ও বিভিন্ন দেশের সর্বমোট ০৬ জন কি-নোট স্পিকার তাদের তত্ত্ববহুল স্লাইডের মাধ্যমে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহন করেন। এতে ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে ১৪৫টি গবেষণাপত্র নির্বাচিত হয়। নির্বাচিত গবেষণাপত্রগুলোর মধ্যে সামগ্রিকভাবে প্রথম স্থান অর্জন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি গবেষণা পত্র এবং তৃতীয় স্থান অর্জন করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একটি গবেষণাপত্র।

যবিপ্রবির পুরস্কারপ্রাপ্ত গবেষণাপত্রটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান এবং গবেষণাপত্রটির মূল গবেষণা-কার্যক্রম পরিচালনা করেন একই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তন্ময় দত্ত, রিতু মন্ডল, সাবেক শিক্ষার্থী শুভ রঞ্জন দাস, স্নাতকের শিক্ষার্থী ইফতিয়ার রহমান ইমন, আশরাফুল মৃধা লিমন।

এই অর্জন সম্পর্কে তন্ময় দত্ত বলেন, “এই অর্জনটি আমাদের জন্য সত্যিই অত্যন্ত আনন্দের। রাইকন ২০২৬-এ এতগুলো গবেষণাপত্রের মধ্যে সেরা ২% পেপার এওয়ার্ডগুলোর মধ্যে স্থান পাওয়াটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত। এই অর্জনের পেছনে আমাদের সুপারভাইজার ড. মো. মজনুজ্জামান স্যারের দিকনির্দেশনা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এজন্য তাঁর প্রতি এবং আমার বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, “আমি আশা করি, ভবিষ্যতেও যবিপ্রবি এ ধরনের আরও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান ও গবেষণাভিত্তিক ইভেন্ট আয়োজন করবে।”

/কানিজ/রাব্বীল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।