etcnews
ঢাকাFriday , 18 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, পরীক্ষা কমিটির নেতৃত্বে পবিপ্রবি

etcnews
September 18, 2026 9:21 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

জিএসটি গুচ্ছের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেতৃত্বের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। আগামী বছরের ১৯, ২০ ও ২৭ মার্চ তিন দিনে চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে গুচ্ছে ২০টি বিশ্ববিদ্যালয় রয়েছে; এর সঙ্গে নতুন আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভর্তি পরীক্ষার মূল কমিটির কনভেনর ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। ভর্তি আবেদন, যোগ্যতা, ফি ও অন্যান্য তথ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে।

চূড়ান্ত সূচি অনুযায়ী, ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ১৯ মার্চ ২০২৭ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরদিন ২০ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং ‘ডি’ ইউনিটের (আর্কিটেকচার) পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা হবে ২৭ মার্চ ২০২৭ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকায় জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এবারের ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পবিপ্রবিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ও সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়। পরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সম্মতিতে পরীক্ষার আয়োজনের দায়িত্ব পবিপ্রবির ওপর অর্পণ করা হয়।

বর্তমানে জিএসটি গুচ্ছের অন্তর্ভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। এগুলো হলো—বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। নতুন বিশ্ববিদ্যালয় তিনটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে। তবে তাদের অন্তর্ভুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভর্তি পরীক্ষার মূল কমিটির কনভেনর ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “১৭ সেপ্টেম্বর রাতে ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। পরীক্ষার আয়োজন সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে উপাচার্যদের নিয়ে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে।”

তিনি বলেন,” শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশে পরীক্ষা নেওয়াই মূল লক্ষ্য। এ জন্য অধিকাংশ উপাচার্য শিক্ষার্থীদের নিজ এলাকা বা নিকটস্থ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছেন, যাতে দূরের কেন্দ্রে যাতায়াতের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের অতিরিক্ত ভোগান্তিতে পড়তে না হয়।”

মুশতাক আহমেদ
০১৬১০৮৯৯৭৮১
“””””””””””””””””””””

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।