etcnews
ঢাকাFriday , 18 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের অধিগ্রহণকৃত জমি পরিদর্শন

etcnews
September 18, 2026 9:17 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলামের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুয়াকাটার হাজীপাড়া এলাকায় অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন তারা। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা জমির অবস্থান, আশপাশের পরিবেশ ও সম্ভাব্য অবকাঠামো উন্নয়ন নিয়ে খোঁজখবর নেন।

প্রতিনিধি দলটি সেখানে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাদের স্বাগত জানান। এ সময় স্থানীয়রা এলাকায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা সমুদ্রসৈকতের কাছাকাছি এলাকায় ওশানোগ্রাফি অনুষদ স্থাপনের মাধ্যমে সমুদ্রসম্পদ ও সামুদ্রিক পরিবেশ নিয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অধিগ্রহণকৃত জমি পরিদর্শন সেই পরিকল্পনার অংশ হিসেবে করা হয়েছে।

পরিদর্শনকালে উপ-উপাচার্যের সঙ্গে ওশানোগ্রাফি অনুষদের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল হাসান, আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক দপ্তরের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং উপাচার্যের একান্ত সচিব আরিফুর রহমান নোমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৩০ জন শিক্ষার্থী নিয়ে ওশানোগ্রাফি অনুষদের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। কুয়াকাটার উপকূলীয় এলাকায় অনুষদটির কার্যক্রম সম্প্রসারিত হলে সমুদ্রসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশ নিয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ আরও বাড়বে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব নেওয়ার পর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় ওশানোগ্রাফি অনুষদের জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।