etcnews
ঢাকাThursday , 17 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রিনি-অথি

etcnews
September 17, 2026 3:09 pm
Link Copied!

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২০২৭ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের তাসলিমা আরেফিন অথি দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সোসাইটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির মডারেটর ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাবরিনা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিথী খাতুন, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া খাতুন।

এছাড়া অর্থ সম্পাদক মোসা: ইসমা খাতুন, যুগ্ম অর্থ সম্পাদক মারজাহান আক্তার তানিয়া, দপ্তর সম্পাদক উম্মে মরিয়ম, প্রচার সম্পাদক কাজী ফাতেহা আসমিয়া আর্দি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, বিতর্ক গবেষণা সম্পাদক রুনা লায়লা, অনুষ্ঠান সম্পাদক রিয়া আক্তার রুমা।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, ইসরাত জাহান, তাসনীম, সুমাইয়া নাজনীন, সুমাইয়া জাহান।

সংগঠনটির নব-মনোনীত সাধারণ সম্পাদক তাসলিমা আরেফিন অথি বলেন, “প্রথমেই আমি আমার হল ডিবেটিং সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাধারণ সম্পাদক হিসেবে আমার মূল লক্ষ্য হবে সোসাইটিকে আরও সক্রিয়, সুসংগঠিত ও সদস্য বান্ধব করে তোলা। আমি এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে নতুন সদস্য থেকে শুরু করে অভিজ্ঞ সদস্য সবাই নিয়মিত অনুশীলন এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। বিশেষ করে নতুনদের প্রশিক্ষণ ও আত্মবিশ্বাস তৈরির পাশাপাশি নিয়মিত প্র্যাকটিস এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চাই।”

নব-মনোনীত সভাপতি মুমতাহিনা রিনি বলেন, “খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি বরাবরই আমার একটি ইমোশনের জায়গা, ২০২২ সালে আপুদের হাত ধরে আমার যে যাত্রা শুরু হয়েছিলো সময়ের পরিক্রমায় আজ আমি সেখানে সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত হয়েছি। এটা আমার জন্য যেমন আনন্দের তেমনই চ্যালেজ্ঞেরও বটে। আমি আমার দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি কে একটি জাতীয় পর্যায়ের প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে,যেনো এখান থেকে দেশসেরা বিতার্কিক তৈরি হয়। সকলের কাছে দোয়া এবং পরামর্শ চাই যেনো আমি এই সংগঠনটি সুন্দর ভাবে পরিচালনা করতে পারি।”

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।