etcnews
ঢাকাThursday , 17 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবির ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপে যুক্ত হলো অফলাইন ডায়েরি, ইন্টারনেট ছাড়াই দেখা যাবে নম্বর

etcnews
September 17, 2026 12:55 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপে নতুন আপডেটে যুক্ত হয়েছে ‘অফলাইন ডায়েরি’ সুবিধা। এর ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই অ্যাপটিতে সংরক্ষিত প্রয়োজনীয় যোগাযোগ নম্বর খুঁজে পাওয়া যাবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নতুন এই সুবিধা যুক্ত করে দুই দিন বন্ধ থাকার পর অ্যাপটি পুনরায় চালু করা হয়। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড ও আপডেট করা যাবে।

‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তি ও দপ্তরের প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সহজে খুঁজে পাওয়া যায়। নতুন সুবিধাটি যুক্ত হওয়ায় এখন ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপটিতে সংরক্ষিত কনটাক্ট নম্বর অনুসন্ধান করা যাবে।

‘জাস্ট ডিরেক্টরি’ যবিপ্রবির প্রথম অফিসিয়াল ডিরেক্টরি অ্যাপ। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়ার জন্য তৈরি অ্যাপটিতে নাম, পদবি বা অফিসের মাধ্যমে তথ্য খোঁজার পাশাপাশি মোবাইল নম্বরে সরাসরি কল ও ই-মেইল করার সুবিধা রয়েছে।

এ ছাড়া অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ, বিভিন্ন বিভাগ, স্নাতক ভর্তি এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার তালিকা ও লিংক রয়েছে। শিক্ষার্থীদের জন্য ডিআইসিএস ও পরীক্ষা-সংক্রান্ত পোর্টালে প্রবেশের সুবিধাও রাখা হয়েছে। এসব পোর্টালের মাধ্যমে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সেবা গ্রহণের সুযোগ রয়েছে।

‘অফলাইন ডায়েরি’ সুবিধাটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করতে হবে। যারা আগে অ্যাপটি ইনস্টল করেননি, তারা নতুন করে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

/কানিজ/রাব্বীল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।