etcnews
ঢাকাWednesday , 16 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ডিআইইউ বিজনেস ক্লাব ও পাইসেফের যৌথ উদ্যোগে নারী স্বাস্থ্য ও মাসিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার

etcnews
September 16, 2026 10:52 pm
Link Copied!

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬: নারী স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিজনেস ক্লাব ও পাইসেফের যৌথ উদ্যোগে ‘ফিমেল হাইজিন অ্যান্ড মেনস্ট্রুয়াল হেলথ অ্যাওয়ারনেস সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসটিসিতে এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ সেমিনারে মাসিক স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নারীস্বাস্থ্য এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‘নিজের মাসিক চক্রকে জানুন, নিজের দিনগুলোকে নিজের মতো করে পরিচালনা করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শারমিন সিদ্দিকা রুমকি। তিনি এমবিবিএস, এফসিপিএস, ল্যাপারোস্কোপিক সার্জন এবং স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ। তিনি মাসিক স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নারীস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

সেমিনারে মাসিক স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ব্যক্তিগত সুস্থতা নিশ্চিত করার বিভিন্ন উপায় তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান এবং বিশেষজ্ঞের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নারী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মাসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা ও সঠিক ধারণা তৈরি করাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত সুস্থতার পাশাপাশি একটি স্বাস্থ্যসচেতন ও সহায়ক বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিআইইউ বিজনেস ক্লাব ও পাইসেফের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারটি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সচেতনতা ও কল্যাণমূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সম্পন্ন হয়।

/কানিজ/ঋতু

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।