যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গোপালগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশনের সভাপতি ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরাব হোসাইন অপি এবং সাধারণ সম্পাদক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সামিউর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা শিক্ষার্থী এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ড. কে. এম. দেলোয়ার হোসেন এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে জেরিন আক্তার আশা ও ইউসুফ সিকদার, সহকারি সাধারণ সম্পাদক হিসেবে সাদিয়া ইসলাম বর্ষা এবং কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস, সংগঠনিক সম্পাদক শিফা খানাম, আইটি সম্পাদক নাঈম হক, প্রকাশনা সম্পাদক সানদা, সংস্কৃতি সম্পাদক সানজিদা গাজী, ক্রিয়া সম্পাদক দীপ্ত মন্ডল, সমাজ কল্যাণ সম্পাদক তামিম হাসান, নারী বিষয়ক সম্পাদক শুভ্রা বিশ্বাস।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী জাবের ইসলাম, বি.এম. আহনাফ ফাইয়াজ ও মোহাম্মদ তাহসিন শেখ।
সভাপতি মেহেরাব হোসাইন অপি বলেন বিশ্ববিদ্যালয়ের গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন গঠিত হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সংগঠনের প্রথম কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াকে আমি সম্মান ও বড় দায়িত্ব হিসেবে দেখছি। নতুন শিক্ষার্থীদের সহযোগিতা এবং একাডেমিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবাইকে উৎসাহিত করব। প্রথম কমিটি হিসেবে আমাদের লক্ষ্য হলো একটি শক্ত ও সুন্দর ভিত্তি তৈরি করা, যাতে ভবিষ্যতে গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত ও সফলভাবে এগিয়ে যেতে পারে।
সাধারণ সম্পাদক সামিউর রহমান তার বক্তব্য জানান, ৩৫ একরের এই ক্যাম্পাস শুধু আমাদের শিক্ষার ঠিকানা নয়। এটি আমাদের একতা, সম্পর্ক ও ভ্রাতৃত্বের একটি পরিবার। গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন সেই পরিবারেরই একটি সম্মিলিত প্রয়াস। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত একটি সংগঠন। গোপালগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করা, একে অপরের পাশে দাঁড়ানো এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। নিজের জেলা ও শিকড়কে ধারণ করে এই সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।
/কানিজ/রাব্বীল

