যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের ‘অ্যাসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়া’র নতুন সভাপতি গনিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সুমন দাস এবং সাধারণ সম্পাদক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের রোকন উদ্দিন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) যবিপ্রবির টিএসসি ভবনের তৃতীয় তলায় নবীন বরন ও বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষিকা সহকারী অধ্যাপক নাফিসা নূয়েরী ইসলাম স্বাক্ষরিত একটি কমিটি ঘোষণা করা হয়।
এতে সহ-সভাপতি হিসেবে মো. জাহিদ, মো. জিহাদ, মুজাকিন সিয়াম, তানভীরুল হক সিয়াম এবং তাহসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আহছানুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ সরকার, অর্থ সম্পাদক মো. সাগর রানা, সহ-অর্থ সম্পাদক মো. আকাশ ও মো. রাহাত আহমেদ সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রায়হান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর সোহেব দায়িত্ব পান।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে সিয়াম সাকিব, সহ-দপ্তর সম্পাদক তানভীর হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক নূর মোহাম্মদ নূর, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক মুজাহিদ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস. এম. শাহাদাত হোসাইন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিক্রম মাহমুদ।
সভাপতির বক্তব্যে সুমন দাস বলেন, যাদের ধারাবাহিকতায় আমরা এমন একটি সুন্দর প্লাটফর্ম পেয়েছি তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এসোসিয়েশনের প্রত্যেকটি সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা কে উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করব আমাদের চিন্তা-চেতনা এবং মেধা দিয়ে সৃজনশীল কাজের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে এবং প্রতিটি পদক্ষেপে আমরা চেষ্টা করব সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসোসিয়েশন কে এগিয়ে নেয়ার।
সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বলেন, এসোসিয়েশন অফ ব্রাহ্মণ -বাড়িয়ার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা, নবীনদের দিকনির্দেশনা দেওয়া এবং জেলাকে ৩৫ একরের ছোট ক্যাম্পাসে তুলে ধরব। এছাড়াও শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে চাই। সংগঠনের সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।

