etcnews
ঢাকাSunday , 13 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে পাবজি মোবাইলের সাউথজোন টুর্নামেন্ট অনুষ্ঠিত

etcnews
September 13, 2026 5:28 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘ইস্টার্ন আইটি প্রেজেন্টস আইটি কার্নিভাল ২০২৬’-এর ই-স্পোর্টস পর্বে পাবজি মোবাইলের অফিসিয়াল সাউথজোন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পবিপ্রবি ই-স্পোর্টস ক্লাবের অধীনে আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করে সিএসই ক্লাব, পবিপ্রবি।

২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল অঞ্চলের ৩২টি দল অংশ নেয়। ই-স্পোর্টস পর্বে গেমিং সহযোগী হিসেবে ছিল পাবজি মোবাইল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইডেসার প্রকাশনা সম্পাদক মো. নাফিউল ইসলাম।

আয়োজনস্থলে পাবজি মোবাইলের একটি অফিসিয়াল এক্সপো জোন ছিল। সেখানে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য গেমিংকেন্দ্রিক বিভিন্ন আয়োজনও রাখা হয়।

টুর্নামেন্টের শুরুতে ৩২টি দলকে ১৬টি করে দুটি গ্রুপে ভাগ করে অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। দুই গ্রুপের সেরা আটটি করে মোট ১৬টি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। পরে ২৮ আগস্ট টিএসসির কনফারেন্স রুমে এ ১৬টি দলকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য ছিল ৩০ হাজার টাকা। চূড়ান্ত পর্বে বিইউ এক্স এফএসডব্লিউ (BU X FSW) চ্যাম্পিয়ন হয়ে ১৫ হাজার টাকা পুরস্কার পায়। এফএসডব্লিউ (FSW) একাডেমি রানারআপ হয়ে পায় ১০ হাজার টাকা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হন এক্সএন প্যানিক (xnPANIC)। তিনি পুরস্কার হিসেবে পান ৫ হাজার টাকা।

২৯ আগস্ট সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে ই-স্পোর্টস পর্বের এ প্রতিযোগিতার সমাপ্তি হয়।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।