etcnews
ঢাকাSunday , 13 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নারী স্বাস্থ্য সচেতনতায় ডিআইইউ বিজনেস ক্লাব ও পাইসেফের যৌথ উদ্যোগে সেমিনার

etcnews
September 13, 2026 10:05 am
Link Copied!

নারী স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিজনেস ক্লাব ও পাইসেফের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সচেতনতামূলক সেমিনার ‘ফিমেল হাইজিন অ্যান্ড মেনস্ট্রুয়াল হেলথ অ্যাওয়ারনেস সেমিনার’। আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসটিসিতে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

‘নিজের মাসিক চক্রকে জানুন, নিজের দিনগুলোকে নিজের মতো করে পরিচালনা করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে নারী স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে মাসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. শারমিন সিদ্দিকা রুমকি। তিনি এমবিবিএস, এফসিপিএস, ল্যাপারোস্কোপিক সার্জন এবং স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ। তিনি মাসিক স্বাস্থ্য, নারী পরিচ্ছন্নতা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যবিষয়ক নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

সেমিনারটি আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসটিসিতে অনুষ্ঠিত হবে। এতে শুধুমাত্র নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে এবং অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ উপহার।

শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা ও কল্যাণমূলক কার্যক্রমে নিয়মিতভাবে ভূমিকা রেখে আসছে ডিআইইউ বিজনেস ক্লাব। তারই ধারাবাহিকতায় পাইসেফের সঙ্গে যৌথভাবে আয়োজিত এ সেমিনার নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক জ্ঞান অর্জন এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

/কানিজ/ঋতু

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।